শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র ও এলাকাবাসীর সাথে অধ্যক্ষের মতবিনিময়


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের মডেল মাদ্রাসা আটোর মোহাম্মদীয়া দাখিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের সাথে চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল স্নাতক মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও এলাকাবাসীর সাথে আজ (রবিবার) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল স্নাতক মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. নুর ইসলাম বলেন, আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল স্নাতক মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক গত ৬ অক্টোবর মাদ্রাসার উপস্থিত ৪০ জন শিক্ষক-কর্মচারীদের সামনে স্ব-ইচ্ছায় পদত্যাগ করেন। অথচ তিনি ওই দিনে আদালতে গিয়ে অভিযোগ করে মামলা দায়ের করে বলেন যে, তাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপে রয়েছে।
আটোর মোহাম্মদিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ আহসান হাবিব জানান, উক্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আমাদের মাদ্রাসা ১৯৯৪ সালে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৯৮ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে নানা ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ মাদ্রাসার বিরুদ্ধে মামলা করে আমাদের হয়রানী করেছেন। আমাদের মাদ্রাসার নামীয় ৪২ একর জমি রয়েছে। যার থেকে সে সময় তিনি আয় দেখিয়েছিলেন ৪০ থেকে ৬০ হাজার টাকা। বাকি টাকা হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগে প্রমাণিত হয়েছে। বর্তমানে ওই জমি হতে ৩০ লক্ষ টাকা আয় হচ্ছে। এছাড়াও তিনি চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল স্নাতক মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এই মাদ্রাসার কোন প্রকার হিসাব-নিকাশ না দিয়ে। উল্লেখ্য, উক্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, এর বিরুদ্ধে আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল স্নাতক মাদ্রাসায় নানা প্রকার দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ অনিয়মের কারণে এলাকাবাসী ও অভিভাবকদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে চলে যান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This