শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি 

আজ শনিবার দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল টেইন এর সহযোগিতায় এবং প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে “জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ৩দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অপারেশন ক্যাম্পে জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদানসহ হাসপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, থাকার এবং রোগীদের যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে। প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত কাঁটা ঠোঁট ও কাঁটা তালু রোগীদের আমি ও আমার দক্ষ মেডিকেল টিম বিনামূল্যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হাসপাতালে অপারেশন ক্যাম্প পরিচালনা করে আসছি। বিশেষ করে শিশু রোগীরা এই অপারেশনের মাধ্যমে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছে। তিনি আরও বলেন, যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে ইচ্ছুক তারা যেন অবিলম্বে শৈলেন চন্দ্র রায় এর সাথে-০১৭১০-৬০৭১৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। ক্যাম্পে অপারেশনের সময় তাকে সহযোগিতা করেন- ডা. মো . শামীম হোসেন, ডা. মোস্তফা মো. আনিসুজ্জামান, ডা. নীহার রঞ্জন কুন্ডু, ডা. মো. আইয়ুব আলীসহ একদল দক্ষ চিকিৎসক টিমের সদস্যরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This