শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে অ্যাকশন এন্ড লাইট এর সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে গবেষণা ভিত্তিক ভিন্ন ধারার এনজিও অ্যাকশন এন্ড লাইট এর সাথে আজ বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মাদকবিরোধী সেমিনার শহরের বকুল মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাকশন এন্ড লাইটের নির্বাহী পরিচালক ডক্টর সাজাদুল বারী। মাদকবিরোধী সেমিনারে মূল আলোচনা পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা স্নিগ্ধা আক্তার। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন জেলার অন্যতম সমাজসেবক জাকারিয়া মন্ডল শিমুল। সেমিনারে সমাজকর্মী , যুব প্রতিনিধি, ছাত্র-ছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS