শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকাল ১০ টায় ছোট যমুনা নদীর তীরে খন্জনপুর কুটিবাড়ী ব্রীজে আন্তর্জাতিক নদী কৃত্য- দিবস ২০২৫ উপলক্ষ্যে র‌্যালী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাপা জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক মো. লুৎফুল্লাহিল কবির আরমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান পানু লেখক ফোরামের সভাপতি, কবি আজিজুল হক বিশ্বাস, কৃষি বিদ রেজাউলকরিম, কবি দেওয়ান গোলাম মওলা, পরিবেশ কর্মী আব্দুল্লাহ আল সাকিব,আরমান হোসেন, আরিফ বিল্লাহ, দেওয়ান সাইফুল্লাহ খালিদ,শাহেদজামান সিজন প্রমুখ।

বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করার জন্য নাগরিকদের আহবান জানিয়েছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য জয়পুরহাট বাপা জেলা শাখা উদ্যোগ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আয়োজকগণ বাংলাদেশের নদী রক্ষায় সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This