রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর থানায় দায়ের করা ট্রান্সফরমার চুরির মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (মানব সম্পদ) মো. মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
পরে ডিবি পুলিশের অভিযানে মামলার আসামী মো. মুনসুর (৪৮), মো. আহসানুর ইসলাম (৩৫) ও মো. শাহারুল ইসলাম (৫০) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ট্রান্সফরমারের ট্যাংক, কয়েলসহ বিভিন্ন যন্ত্রাংশ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS