জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী


জয়পুরহাট প্রতিনিধি
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলন শেষে তারা নতুন কমিটিতে থাকা সকলের নাম প্রকাশ করেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা হয়েছে অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আরেক পক্ষ।
বুধবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নবাগত কমিটি জয়পুরহাটে প্রেসক্লাবে ও অপরদিকে আরেকপক্ষ এক তরফা কমিটির অভিযোগ তুলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মানববন্ধন করেন।
প্রেসক্লাবে উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ।
অন্যদিকে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন, সবুজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
