শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে র‍্যাব-৫ কর্তৃক পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈমকে জয়পুরহাটের বাটারমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
আজ রবিবার র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন বাটারমোড় এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মো. শিপন হোসেন কে আটক করেছে র‍্যাব-৫।
গ্রেফতারকৃত শিপন হোসেন মুন্সিগঞ্জ জেলার মো. জয়নাল আবেদীন ছেলে ও নাঈম কারার কুমিল্লা জেলার আব্দুল আলিম কারার ছেলে।
গ্রেফতারকৃত আসামী শিপন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক মামলার আসামী। মুলহোতা শিপন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী আসামী নাঈম এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।
অপরদিকে আরেক অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা হইতে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. স্বপন ফকির জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুঁচরা ও পাইকারি বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর ও কালাই থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This