
হিলি প্রতিনিধি
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর বিশেষ অভিযানে পাচারের সময়ে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূ্র্তি উদ্ধার সহ শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি।
বিষয়টি গতকাল বিকেলে জয়পুরহাট-২০ বিজিবির মিডিয়া সেলের মাধ্যমে প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় নিশ্চিত করান সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
প্রেস রিলিজ এর তথ্য মতে গতকাল শুক্রবার মধ্য রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে ব্যাটালিয়নের বিশেষ টহলদল কর্তৃক ভোর রাত আনুমানিক ৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদরের হিচমী বাইপাস নামকস্থানে গোবিন্দগঞ্জ থেকে জয়পুরহাট সড়ক সংলগ্ন কমর গ্রাম এলাকায় একজন ব্যক্তিকে ওই এলাকায় হাতে প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে শহিদুল ইসলাম কে আটক করে বিজিবি জোয়ানরা। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোন জবাব দিতে পারে নাই। একপর্যায়ে আটককৃত ব্যক্তি মো. শহিদুল ইসলাম স্বীকার করে যে, তার সাথে থাকা সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে অবৈধ কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি রয়েছে। এসময় বিজিবি কতক উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি (বড় কষ্টিপাথর মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোট কষ্টিপাথর মুর্তিটির ওজন ২ কেজি ২০০ গ্রাম মোট ৩০ কেজি ৭০০ গ্রাম)। যার সিজার সর্বমোট মূল্য ৩০ লাখ ৭০ হাজার টাকা।