জাতীয় কবি নজরুলের ৪৯ তম মৃত্যুবার্ষিকীতে গাছের চারা বিতরণ


গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সমাজে কবি কাজী নজরুল ইসলামের অবিনাশী লেখা ও চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গাইবান্ধার বাদিয়াখালিতে গঠন করা হয়েছে নজরুল চর্চাকেন্দ্র। কবি নজরুলে মৃত্যুবার্ষিকীতে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করে চর্চাকেন্দ্র। কর্মসূচির মধ্যে ছিল ক্ষুদে পাঠকদের মধ্যে গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে পালিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সোনা ও বাদিয়াখালি রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও শিক্ষকবৃন্দ। কবি নজরুল পাঠাগারের ক্ষুদে পাঠক ও শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয়। পরে পাঠক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
