শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক পদে পীরগঞ্জের মাসুম বিল্লাহ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উইং জাতীয় যুবশক্তির ঘোষিত ১৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সংগঠক পদ পেয়েছেন পীরগঞ্জের মাসুম বিল্লাহ।

তিনি উপজেলার সদর ইউনিয়নের তুলারাম পুর গ্রামের মরহুম মাওলানা মোকসেদ আলী সরকারের জ্যেষ্ঠ ছেলে। কোটা বিরোধী আন্দোলনে মাসুম বিল্লাহ অগ্রণী ভুমিকা পালন করেন। তিনি জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে দাখিল ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This