শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে হাবিপ্রবির কর্মকর্তার মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাজী মোহাম্ম দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাবরেটরি টেকনিশিয়ান আব্দুল মান্নান (৪৪) মারা গেছেন। আজ সোমাবার দিনাজপুর-দশমাইল মহাসড়কের উত্তর গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নান বিরল উপজেলার ধর্মপুর কালিয়াগঞ্জ গ্রামের মো. মাজেদুর রহমানের ছেলে।

পুলিশ ও হাবিপ্রবির কর্মকর্তা সূত্র জানায়, আব্দুল মান্নান অফিস শেষ করে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে উত্তর গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আব্দুল মান্নান রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এ সময় তার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ল্যাবরেটরী টেকনিশিয়ান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This