শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে হলুদ চাষে ফিরেছে কৃষক


ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একসময় ব্যাপক হারে হলুদের চাষ হলেও দাম না থাকায় এ ফসল চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কৃষক। এখন বাণিজ্যিকভাবে হলুদের চাহিদা বেড়েছে আর বাজারে ভালো দাম পাওয়ায় আবারও হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন তারা। মিনাপুর গ্রামের কৃষক জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনা হলুদের সুটি ২৯০ টাকা কেজি, এবং হলুদের গুড়া সাড়ে ৩শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তিনি এক বিঘা জমিতে হলুদের চাষ করেছেন। হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হোসেন বলেন, অনাবাদি ও পতিত জমিসহ ২৫ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। হলুদের আয়ুকাল এক বছর। বেলে দোআঁশ ও ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ৪ দশমিক ৮ মেট্রিক টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This