
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে লিটন হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০ টার সময় সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক লিটন হোসেন শিবগঞ্জ পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
সে স্থানীয় একটি কাঠ ফাড়াই মিলে কাজ করতো। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, লিটন নেশা করে রাত ১০ টার দিকে ওই রেল স্টেশন এ ঘোরাঘুরি করে। পরে সে নেশাগ্রস্থ অবস্থাতেই রেল লাইনে গিয়ে বসে এবং ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে সে। অতিরিক্ত নেশা করার কারণেই হয়তো সে ট্রেনের শব্দ শুনতে পায়নি বলে অসাবধানতা বসত এ দুর্ঘটনা ঘটেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।