শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ধনেপাতার কেজি ৭০০ টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধনেপাতার দাম আকাশচুম্বি। প্রতিকেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৭ শত টাকা। আজ (মঙ্গলবার) উপজেলার কালিগঞ্জ কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০টাকা, বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁরস ৭০ টাকা আলু ৬০ টাকা, পটোল ৬০ টাকা, কাঁচা পেপে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সবজির আমদানি কমে গেছে। এ কারণে বাজারে সবজির সংকট। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS