শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের চৌড়াস্তা মোড়ে উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি রমজান আলীসহ শিক্ষকবৃন্দরা। শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This