মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেভিল হান্ট অভিযানে আক্কেলপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

 

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্ট’ নামে সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় থানা মোড় এলাকা থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল রানা আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন,অপারেশন ডেভিল হান্ট’অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত আছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This