বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারুণ্যর উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে সচেতনাতামূলক সভা

পঞ্চগড় প্রতিনিধি
তারুণ্যর উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। এ সময় অন্যান্যদের মধ্যে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর যুগ্ম আহ্বায়ক মো. মানিক উদ্দিনসহ বিভিন্ন শিল্প-কারখানার মালিকরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This