বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড় হতে রংপুর বিভাগীয় টিম সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৪ আসনে জামায়াতের মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্বে একটি গণমিছিল উপজেলা সদরের রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ঘুঘুরাতলী মোড়ে এসে সমাবেশ করেছে।
উপজেলা জামায়াতে আমীর মো. রাশেদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মো. আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আফছার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আব্দুল মমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মৌলানা মো. মহসিন আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোক্তার হোসেনন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. লুৎফর রহমান শাহ প্রমুখ বক্তব্য রাখেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This