বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে অনন্যা সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পুলিশ লাইন রোড ঈদগাহবস্তি সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার বার্ষিক সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা বেগমের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক (সদস্য সচিব) বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন অনন্যা সংস্থার কোষাধ্যক্ষ মো. তাজুল ইসলাম। প্রতিদেন দুটির উপর আলোচনা করেন সহ-সভাপতি আক্তারা বেগম, সদস্য নাজমা মসির, দেলোয়ারা বেগম, সুফিয়া কামাল, এ.এস. রাহেলা জিন্নাত, মোমতাহিনুল চৌধুরী ইয়াজদানী, আসাদুজ্জামান আসাদ, সুবির কুমার সেন, মো. মহসিন হোসেন। আলোচনা সভা শেষে হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন উপস্থিত সদস্যবৃন্দ। গত সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন নির্বাহী সদস্য সুবর্ণা মোস্তফা কামাল। সভার শুরুতে শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে জাতীয় শোক উপলক্ষে তার রুহের মাগফেরাত সহ সংস্থার প্রতিষ্ঠালগ্ন হতে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং যারা অসুস্থ্য রয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করে দোয়া পাঠ করেন মো. মঞ্জুরুল ইসলাম। নির্বাহী পরিচালক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী তার বক্তব্যে বলেন, আমরা প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম, জাতীয় ও বিশেষ দিবস পালন, শিক্ষা কার্যক্রম, তামাক ও মাদকবিরোধী কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, ছাগল ও হুইল চেয়ার বিতরণ কার্যক্রম, সেমাই চিনি বিতরণ, দল গঠন ও সঞ্চয় কার্যক্রম এবং আয় বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিসাব রক্ষক আক্তারা বানু।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This