বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে শিক্ষকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে ৭ দাবি গুলোর মধ্যে বাড়িভাড়া ৪৫% করতে হবে, চিকিৎসা ভাতা ১,৫’শ টাকা প্রদান করতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে, নন এমপি শিক্ষকদের চাকুরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিও শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে। অনুষ্ঠিত স্মারকলিপি প্রধান ও সমাবেশে নেতৃত্ব দেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা শাখা সভাপতি মো. মশিউর রহমান রাজু, জেলা সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা মো. তৈয়ব আলী, মো. মেহেরাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি মো. লুৎফুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা শাখা সভাপতি মাসুম তারিফ, নবাবগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ড. আকমাল হোসাইন, আদর্শ শিক্ষক ফেডারেশন ঘোড়াঘাট উপজেলার সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন প্রমূখ। শিক্ষক সমাবেশ শেষে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This