শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর হলরুমে দিনাজপুরের মানবতার প্রতিষ্ঠান আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও তারা ৩ শতাধিক অসহায়-গরিব নর-নারীর মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
আজ শুক্রবার আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর সভাপতি মো. তাইজুল ইসলাম এর সভাপতিত্বে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করেন সম্মানীত অতিথি শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো. রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সাব্বির মতনোয়ার টনি, কোষাধ্যক্ষ মো. মুকুল, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রাইডে ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম সাগর, উপদেষ্টা হাফেজ মো. আনোয়ার হোসেন, উদয়মান সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো. বেলাল হোসেন। বক্তারা বলেন, প্রতি বছর আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায়-দরিদ্র মানুষের মুখের হাসি ফুটাতে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করে থাকি। এছাড়া আমরা ক্ষুধার্ত মানুষকে নিয়মিত সাপ্তাহিক খাদ্য বিতরণসহ সমাজের এবং স্কুলের উন্নয়ন কল্পে আমরা আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে কাজগুলো করে আসছি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This