শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ইউসিএসএল-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ (উত্তর ফরিদপুর, সদর, দিনাজপুর) এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনাজপুর শহরের মাসুম হোটেলে ইউসিএসএল এর দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আহসান হাবীব। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আমিনুজ্জামান, সেক্রেটারী খাইরুল আলম, ডিরেক্টর মো. আজাদ হোসেন, ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাবেক কমিটির সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে ইউসিএসএল, কর্মকর্তা, সদস্যসহ দেশ-জাতীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS