শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ইউসিএসএল এর ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (উত্তর ফরিদপুর, সদর, দিনাজপুর) এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়াম অনুষ্ঠিত ইউসিএসএল এর ২৬ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের জেলা সমবায় অফিসার শেখ মো. হারুন-অর-রশিদ। 
ইউনাইটেড কোঅপারেটিভ  সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউসিএসএল এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আহসান হাবীব।
ইউসিএসএল এর ম্যানেজার মো.  গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিগত সভার কার্য বিবরণী পাঠ করেন ইউসিএসএল এর  সেক্রেটারি মো. খায়রুল আলম।  ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পাঠ করেন ভাইস চেয়ারম্যান মো. আমিনুজ্জামান। সমিতির বার্ষিক  হিসাব বিবরণী পাঠ করেন  ট্রেজারার কেএম এইচএস  চিশতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি  বৃন্দদের সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ইউসিএসএল এর আগামী তিন বছর মেয়াদী  নির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সমিতির পক্ষ থেকে অতিথি বৃন্দদেরকে উপহার ও সমিতির ১৮ জন সদস্যকে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে পুরস্কৃত করা হয়। সমিতির সদস্যের ছেলে মেয়েদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫  প্রাপ্ত পাঁচজনকে উপহার প্রধান করা হয়।  লটারির মধ্য দিয়ে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
 বার্ষিক সাধারণ সভায়  সমিতির ৩৮৮ জন সদস্য অংশ নেন। উক্ত সাধারণ সভায় সমিতির ডিরেক্টর মো. আজাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This