বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনাজপুর প্রতিনিধি
জমকালো আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উৎবোধন করেন প্রধান অথিতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক প্রফেসর ড.এ জেড .এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে দিনাজপুর জেলা যুব দলের আহবাহক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি এ জেড এম জাহিদ হাসানের উপস্থিতিতে ২২টি ইউনিটের যুবদলের নেতা কর্মীদের অংশগ্রনে এক বর্ণাঢ্য র‌্যালি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।এ সময় রেলিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড মোফাজ্জল হোসেন দুলাল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This