সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে এবি ব্যাংকের শাখায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ এবি ব্যাংক শাখায় গ্রাহককে সাথে নিয়ে কেক কাটেন এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কাওসার চিশতী। এসময় উপস্থিত ছিলেন অপারেশনস্ ম্যানেজার মো. সোহেল রানা।
শাখা ব্যবস্থাপক মো. কাওসার চিশতী বলেন, ১৯৮১ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে গঠিত হয় এবং ১৯৮২ সালে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে এবং একই বছর ভারতের মুম্বাইতে প্রথম বেদেশি শাখা চালু করে। ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।
এই দীর্ঘ পথচলায় আমাদের পাশে থাকার জন্য আমাদের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কেক কাটা অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS