বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউস ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক, সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, এবছর দিনাজপুর সদর উপজেলায় ৬৬৫ হেক্টর জমিতে আউস ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে বাকি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
উল্লেখ্য,পাট প্রণোদনা কৃষক সংখ্যা ৪০ জন প্রত্যেক কৃষক পাবে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সারও ৫ কেজি এমওপি সার। এ ছাড়াও ১০৫০ জন কৃষকের প্রত্যেকে ৫ কেজি আউস বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS