
দিনাজপুর প্রতিনিধি
“জনতার অধিকার - আমাদের অঙ্গীকার” এই প্রত্যয়ে দিনাজপুরে পালিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ রোববার দিনাজপুর জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের লক্ষ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ হিমেল, সাধারণ সম্পাদক গোলাম আযম, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি ইয়াকুব আলী ইমন, সদর উপজেলার সভাপতি শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোসাদ্দেক ইসলাম, অর্থ সম্পাদক হোসেন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ১নভেম্বর দিনাজপুরে আসার কথা থাকলেও সেটি পরিবর্তন হয়েছে। তিনি আগামী ৮নভেম্বরে দিনাজপুরে আসবেন।
আলোচনায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ একটি বিকল্প গণতান্ত্রিক শক্তি হিসেবে জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে তারা সমাজের বিভিন্ন স্তরে গণতন্ত্র, ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত। নেতৃবৃন্দের উপস্থিতি ও অংশগ্রহণে দিনাজপুরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।