শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং উপশহর ৫ নং সমাজ কল্যাণ সমিতির সার্বিক সহযোগীতায় গ্রামীণ খেলাধুলা ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার উপশহর ৫ নং সমাজ কল্যাণ মাঠ প্রাঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে সকল শিশু কিশোরকে মাঠ মুখী খেলাধুলার আহবান জানিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা করলে অনেক উপকার হয় স্বাস্থ্য, শরীর, মন সব ভালো থাকে, খেলাধুলার মাধ্যমে ভদ্রতা ও ডিসিপ্লিন শেখা যায়। তাই মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব খুবই বেশি।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি এস এম হাবিবুল হাসান, দিনাজপুর জেলা গ্রন্থাগার এর সহকারি পরিচালক এ কে এম মেহেদী হাসান, দিনাজপুর উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. আফতাব আলম বাবু, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপশহর ৫ নং সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি সারওয়ার হোসেন, সহ-সভাপতি সাবেক সাধারণ সম্পাদক রশিদুল আলম শাহীন, সহ-সভাপতি ইসরারুল হাসান আজমেরি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারজান আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন খন্দকার, ক্রীড়া সম্পাদক মাহফুজার রহমান মিলন, যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রনি, দপ্তর সম্পাদক আগমগীর, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ কোষাধ্যক্ষ খাইরুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আহমাদুল কবির, সাহিত্য সম্পাদক, আরিফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম রাকিব, আলমগীর, এইচএম মানিক, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য আলী আকবর শাহীন, মো. শামীম, মো শহীদ, মো. দবিরুল ইসলাম সরকার, আকতার হোসেন মিন্টু, শেখ আরমান প্রমুখ।
উল্লেখ্য, ১৩ টি ইভেন্টে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়,তৃতীয় দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS