
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সভাপতি, জেলা আইনজীবী সমিতিরি সাবেক সাধারন সম্পাদক এ্যাড. লিয়াকত আলীর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনাজপুুরের সুইহারীস্থ এনজিও ফোরাম এর হলরুমে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনাজপুরের আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
জাসদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম বিশ্বাস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলতাফ হোসাইন, জাসদের জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড. ইমামুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসদ নেতা জনক রায়, বাংলাদেশ ওর্য়াকার্স পাটির নেতা রবিউল আওয়াল খোকা, শিক্ষাবিদ শফিকুল ইসলাম, বীরগঞ্জ জাসদনেতা মো. সোলাইমান, এনজিও ব্যক্তিত্ব মো. মোজাফ্ফর হোসেন, জাসদ নীলফামারী শাখা নেতা আজিজুল হক ও জেলা আইজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ কুমার রায় অনীল বক্তারা বলেন মরহুম এ্যাড. লিয়াকত আলী শুধু একজন আইজীবীই ছিলেন না ছিলেন একজন মানবাধিকার ও সামাজিক আন্দোলনের সংগ্রামী নেতা। আমরা চিরদিন তাকে স্মরণ রাখব। তার কর্মজীবনের সকল আর্দশকে আমরা লালন ও ধারণ করব। তিনি বড় ময়দান কাটা তার মুক্ত করার আন্দোলন ও সুখসাগর পরিবেশ রক্ষার চলমান অসমাপ্ত আন্দোলনকে আমরা সমাপ্ত করব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।