শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল খুরশীদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির কার্য নির্বাহী সদস্য ডা. মো. গোলাম গাউস মন্টু, মো. আবেদুর রহমান বিরাজ, ডা. মো. হাফিজুল ইসলাম, মমতাজ বেগমসহ সাধারণ ও আজীবন সদস্যবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনাসহ দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোর-এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This