দিনাজপুরে তাঁতীদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা তাঁতীদলের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান আক্তার, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বারের পরিচালক ইঞ্জিনিয়ার মনজুর মোর্শেদ সুমন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি সভাপতি কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সহ-সভাপতি মো. আমজাদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারহান কাজল, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মো. হিরা আহমেদ, সহ-সভাপতি মো. হাসান আলী, মো. রাজিকুল ইসলাম, সাইমুন সুমন, শাহিন মিন্নাত খান, সাধারন সম্পাদক মেহেদি হাসান শরিফ, সহ-সাধারন সম্পাদক মো. পুতুল, দপ্তর সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন চুন্নু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুল আল হাসান, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মো. বাবু, সাধারন সম্পাদক মো. মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । শেষে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
