বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা তাঁতীদলের আয়োজনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম।
জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের সহ-সভাপতি মো. আমজাদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারহান কাজল, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মো. হিরা আহমেদ, সহ-সভাপতি মো. হাসান আলী, মো. রাজিকুল ইসলাম, শাহিন মিন্নাত খান, সাধারন সম্পাদক মেহেদি হাসান শরিফ, সহ-সাধারন সম্পাদক মো. পুতুল, দপ্তর সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন চুন্নু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুল আল হাসান, মহিলা সম্পাদিকা রুমি, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মো. বাবু, সাধারন সম্পাদক মো. মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকী, ১০নং কমলপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোসাদ্দেক হোসেন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share This

COMMENTS