
দিনাজপুর প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মধ্য বালুবাড়ী (৭নং ওয়ার্ড) সমাজসেবা প্রকল্পভুক্ত গ্রাম, শহর সমাজসেবা কার্যক্রম, দিনাজপুরের আওতাভুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় মধ্য বালুবাড়ী (৭নং ওয়ার্ড) সমাজসেবা প্রকল্পভুক্ত গ্রাম এর সভাপতি শারমিন আরা এর সভাপতিত্বে উঠান বৈঠকের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) মো. ময়নুল হক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক এমএনডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ এর সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. শাহজালাল মিয়া, রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. রবিউল ইসলাম রাজু, মুন্সিপাড়া কর্ম উন্নয়ন সংস্থার সভাপতি মাহমুদা বেগম ও বিটোপি'র নির্বাহী পরিচালক রিপোর্টার মো. মিজানুর রহমান (ডোফুরা) প্রমুখ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যক্রম, দিনাজপুরের আওতাভুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে মধ্য বালুবাড়ী (৭নং ওয়ার্ড) সমাজসেবা প্রকল্পভুক্ত গ্রাম, বালুবাড়ি দিনাজপুরে অংশীজন ব্যক্তিগণ।
উঠান বৈঠকে নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরুন বিষয়ে আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ক আলোচনা করা হয়।