শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে তিন দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে অংশগ্রহন করেছেন ৩০ জন। আজ সোমবার সকালে সদর উপজেলা কৃষি অফিসে প্রশিক্ষনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) রংপুর জেলার পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়।
প্রশিক্ষণে প্রথম দিন শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, মৎস্য, খনিজ লবন, ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা এবং খাদ্য পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়।
পুষ্টি নিয়ে আলোচনা করেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম, মৎস্য চাষ নিয়ে আলোচনা করেন দিনাজপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শারমিন আখতার, বিভিন্ন বয়সে সুষম খাদ্য নিয়ে আলোচনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুরভী আকতার। এছাড়া বারটান ও খাদ্যের ৬টি উপাদান সম্পর্কে আলোচনা করেন সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ দিন ব্যাপী প্রশিক্ষনে এসএএও, প্রানিসম্পদ, মৎস্য, তথ্য আপা, স্কুল ও মাদ্রাসা শিক্ষা, মাঠ কর্মী, পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ ৩০ জন অংশ নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি প্রশিক্ষন শেষ হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This