
দিনাজপুর প্রতিনিধি
পল্লীশ্রী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রয়াত বেগম তৈয়বা মজুমদার-এর কনিষ্ঠ কন্যা বাংলাদেশের সর্বপ্রথম ও ৩ বারের নির্বাচিত সফল নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় পল্লীশ্রীর আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে বালুবাড়ী পল্লীশ্রী এর নিজস্ব কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহে মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন পল্লীশ্রী'র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, পল্লীশ্রী'র প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, জেন্ডার ম্যানেজার শামসুন্নাহার, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, ফাইন্যান্স মেনেজার হুমায়ুন কবির, এইচ আর ইনচার্জ শামীমা পপি, পল্লীশ্রী'র ইসি কমিটির মেম্বারগন প্রমুখ। এছাড়াও বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সদস্য, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ বালুবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন।