শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে নবাগত জেলা প্রশাসকের যোগদান

 নবাগত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. রফিকুল ইসলাম। আজ (রোববার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নিজ কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট হতে নবাগত জেলা প্রশাসকের দায়িত্বভার বুঝে নেন মো. রফিকুল ইসলাম। ইতিপূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম দিনাজপুর জেলার জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহনকালে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This