মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে নানা কর্মসূচিতে নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নারী দিবসের এ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহম্মদ শরীফ, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা এর উপস্থাপনায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসকেএস এর মোস্তফা কামাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, পল্লীশ্রীর প্রতিনিধি রওনক আরা হক নিপা, সিডিএ এর অনামিকা পান্ডে, ব্র্যাকের প্রতিনিধি সামিরা, দীপ্তি ফাউন্ডেশনের মুখপাত্র হাননা রায় প্রমুখ।
শেষে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি দিনাজপুরের এডিসি জেনারেল মো. রিয়াজ উদ্দিন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS