বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষনা

স্টাফ রিপোর্টার
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, পরিবেশ বান্ধব গ্রাম বাস্তবায়ন কমিটি, গ্রামবাসীর বাস্তবায়নে এবং এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উত্তর গোপালপুর গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষনা ও ওয়ার্ল্ড ভিশনের সাথে চুক্তি স্বাক্ষর করেন দিনজপুর সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
আজ বুধবার নানা আয়োজন এবং আনন্দমুখর পরিবেশে শেখপুরা ইউনিয়ন শিশু ফোরামের শিশু শিল্পীদের পরিবেশনায় নৃত্যের তালে তালে পরিবেশবান্ধব গ্রামের ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। পরিবেশবান্ধব গ্রামের সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট লাভলী হুড, মিস্টার কাজল কুমার দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেহেলগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছা. কুসুম বানু, ফাজিলপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, শশরা’র আজিজুর রহমান, সুন্দরবন ইউনিয়নের মোছা. শেফালী বেগম, ইউএনডিসি’র সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাকিম হাসান, প্রভা রানী।

প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, আমাদের প্রজন্ম শিশুদের জন্য আমরা পরিবেশবান্ধব, সুন্দর দেশ গড়তে চাই। বিষমুক্ত খাদ্য পেলে আমাদের সন্তানরা মেধাযুক্ত মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশবান্ধব দেশ গড়া সম্ভব। মাটি, পানি ও বাতাসকে কখনো দূষণ করা যাবে না।

শেষে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণাপত্রে যৌথ স্বাক্ষর প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ৮টি পরিবেশবান্ধব গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষসহ শিশু ফোরাম, যুব ফোরাম, ইউএনডিসি’র সদস্যসহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ এবং প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সঞ্চালকেদায়িত্ব পালন করেন পিয়াস ও পঞ্চমী।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This