শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুর প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার বিকাল ৩টায় গুড নেইবারস্ বাংলা‌দেশ বোচাগঞ্জ সি‌ডি‌পির উদ্যো‌গে বোচাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এসময় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সচেতনতার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। বোচাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অভিযান উদ্বোধন করেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মারুফ হাসান। এসময় গুড নেইবারস্ বাংলা‌দেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজে‌ক্টের প্রকল্প ব‌্যবস্থাপক খায়রুল বাসার, ১ নং নাফানগর ইউনিয়রনর চেয়ারম‌্যান শাহ‌নেওয়াজ পার‌ভেজ, গুড নেইবারস্ বাংলা‌দেশ বোচাগঞ্জ সি‌ডিপির সি‌ডি‌সি চেয়ারম‌্যান বিশ্বনাথ রায়, প্রোগ্রাম অ‌ফিসার আরমান ইসলাম, শিশু প‌রিষ‌দের সভাপ‌তি মায়া রানী রায় সহ স্বেচ্ছাসেবক, ছাত্র-ছাত্রী ও শিশু প‌রিষ‌দের সদস‌্যরা অংশ নেন। শিশু প‌রিষ‌দের সভাপ‌তি মায়া রানী মি‌ডিয়া ব্রিফি‌ং এ ব‌লেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আমরা আজ বোচাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাই। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় আমা‌দের সা‌থে অ‌নে‌কে অংশ ক‌রে‌ছে। গুড নেইবারস্ বাংলা‌দেশ সবসময় এধর‌নের কাজ কর‌বে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This