দিনাজপুরে পল্লীশ্রীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রী আয়োজিত বাৎসরিক মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয় বালুবাড়িতে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান।
এ সময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পল্লীশ্রী’র উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে সাধুবাদ জানান। পরে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে উপস্থিতদের সাথে ইফতার করেন। দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণল সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
