শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পিপি অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর জেলা ইউনিট ও দিনাজপুর জেলার জিপি, পিপি সহ সকল সরকারি আইনজীবী নাগমা দিনাজপুর জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এর পিপি নাগমা পারভীন জেবার অপসারণের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জানা যায়, আজ রবিবার সরকারি আইনজীবী সহ জিপি, পিপি, নব নিযুক্ত সকল আইন কর্মকর্তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিসহ মানব বন্ধন করেন। এছাড়াও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশ করেছেন। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুর জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগকৃত গণহত্যাকারী ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার সহযোগী আওয়ামী দোসর ২০২৪ এর গণঅভ্যুত্থানের অপশক্তি নাগমা পারভীন জেবাকে অতি জরুরী ভিত্তিতে উক্ত পদ হতে অপসারণের দাবী করেন। তিনি যেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করতে না পারেন। এ সময় উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো. আব্দুল হালিম সভাপতি, মো. মোস্তাক আহমেদ নব নিযুক্ত পিপি, মো. মাহফুজুর রহমান বিপুল সাধারণ সম্পাদক, মো. সাখাওয়াত হোসেন নব নিযুক্ত পিপি, এ্যাডভোকেট মো. এমাম আলী সহ-সভাপতি, এ্যাডভোকেট খয়রাত আলী নব নিযুক্ত পিপি, সঞ্চালনে ছিলেন এ কে এম মঞ্জুর রশিদ রতনসহ প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This