শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে প্রধান শিক্ষকদের নিয়ে গ্রীন স্কুল বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনাতনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার বাহান্নটি স্কুলের প্রধান শিক্ষকদের সাথে জেসি বান্ধক গ্রীন স্কুল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষে উথরাইল মাদ্রাসার প্রিন্সিপাল মো. রুহুল আমিন শাহ্, উপজেলা একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়, ইএসডিও’র প্রতিনিধি সুবর্ণা ইসলাম। মুক্ত আলোচনা করেন প্রধান শিক্ষক নবাব সিরাজুদৌলা। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এপি’র কাজল কুমার দে, মবিন উদ্দিন, দিনো দাস, ভিক্টরিয়া বিশ্বাস, সারামিতা হালদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্পন্সারশীপ এন্ড চাইল্ড প্রটেকশনের ফেসিলিলেটর মো. নাঈম। বক্তারা বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে উঠুক। সেখানে শিক্ষার্থীরা কিটনাশক মুক্ত, জৈব সার দিয়ে স্কুলের পরিত্যাক্ত জায়গায় সবজি বাগান গড়ে তুলুক। সেই সবজি বিক্রি করা অর্থ দিয়ে প্রতিবন্ধী ও বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ফলে সেখানে শিশু শ্রম বন্ধ হবে, বাল্য বিবাহমুক্ত, ক্ষুধামুক্ত, প্লাস্টিক বর্জ্য মুক্ত পরিবেশ গড়ে উঠবে। সেখানে শুধু সবুজ আর সবুজের সুবাতাস বইবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This