প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ
দিনাজপুরে ফুলতলা বাজারে বিএনপির লিফলেট বিতরণ
![]()
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা যুবদলের নির্দেশে ও সদর উপজেলা ৫ শশরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নে চতুর্থ দিনের মত ফুলতলা বাজারের সকল স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত কর্মসূচিতে অংশ নেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, জেলা বিএনপি প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম আকতার শামীম, যুগ্ম আহবায়ক রেজা, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন , সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিএনপি নেতা আইনুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বুলেট, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম কাজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.