রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বড়মাঠ মাইক্রো ষ্ট্যান্ড কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-১১৬৭ এর অর্ন্তভূক্ত বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স স্ট্যান্ড কমিটির সভাপতি মো. আমিনুল হক এর সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দীনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. সাইফুল ইসলাম (ওস্তাদ), দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও দিনাজপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী, পুলহাট কালু পীর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো. আবুল কাশেম সরকার দিনাজপুরী, ফুলহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগণ।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে নবনির্বাচিত দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-কে বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS