বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ লক্ষ্য নিয়ে দিনাজপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা’র সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ ও তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র চত্বরে দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা-এর সার্বিক সহযোগিতায় নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাড. মো. আব্দুল হালিম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মামুনুর রশীদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নুর আলম হক খোকন, যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ল্যাব ইনচার্জ বিশ্বজিৎ কুমার রায়, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসমাতুন নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরজাহান পুতুল, জেলা বাস্তুহারা দলের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন লাকী, কৃষক দলের মানিক, বায়োজীদ, মমতাজ সরকার, রাঙ্গা, রাজু, স্বেচ্ছাসেবক দলের তাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This