
দিনাজপুর প্রতিনিধি
আজ মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিনাজপুর সদর উপজেলা সদরপুর টেক্সটাইল বাজার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে গরু-ছাগলের মাঝে পিপিআর রোগ নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
স্বাগত বক্তব্য রাখেন এবং এই রোগের নির্মূল বিষয় তথ্যভিত্তিক আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া। সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, ছাগল-ভেড়া পালনকারীদের এই রোগকে অবহেলা না করে প্রাণিসম্পদ দপ্তরে এসে চিকিৎসা নিতে হবে। এই রোগ নির্মূলে আমরা বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় খামারীদের এবং কৃষকদের ছাগল-ভেড়া রক্ষায় এবং রোগ নির্মূল করার জন্য পিপিআর টিকাদান প্রদান করা হচ্ছে।