বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আদিবাসী নারী শক্তি মঞ্চ এর উদ্যোগে দিনাজপুরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনাজপুরের রাজবাটি উড়াও পাড়ায় বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আদিবাসী নারী শক্তি মঞ্চ এর উদ্যোগে আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি শিবানী উড়াও এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুরের কৃষ্ণা প্রিয়া মূর্মূ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর শাখার সহ-সভাপতি সুমিত্রা বেশরা, আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুরের রানী হাসদা, নারী সংগঠক মারুফা বেগম, শিমলা রায় প্রমুখ।
মেরিলা মুর্মু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী। বিশেষ করে গ্রামের নারী সমাজ। দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা। গ্রামের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকা থাকলেও গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্য থাকায় গ্রামীণ নারীরা অনেক পিছিয়ে রয়েছে। গ্রামীণ নারীরা পরিবার বা সমাজ থেকেই বাধাগ্রস্থ হচ্ছে। গ্রামীণ নারীদের এ বাধা দূর না হলে সমাজ ও দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে না।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This