বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি
“প্লাস্টিক দূষণ আর নয়”-এই প্রতিপাদ্য এবং “প্লাস্টিক দূষণ আর নয়- বন্ধ করার এখনই সময়”-এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহা. শরিফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া। মুক্ত আলোচনায় অংশ নেন এনজিও সমন্বয়ক মোহাম্মদ আমিনুল হক, ইটভাটা মালিক সমিতি বীরগঞ্জ এর ফরহাদ হোসেন, বন্ধু চুলার জেনারেল ম্যানেজার শামীম বাবু। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের নমুনা সংগ্রহকারী কাজী মো. নাঈম বিন এনাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুরের পরিদর্শক প্রভাতি রানী। শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This