দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালী ও সেমিনার অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের আয়োজনে গতকাল রোববার বর্ণাঢ্য র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হতে বিশ্ব হার্ট উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ। সকাল সাড়ে ৯টায় দিনাজপুর কেয়ার নার্সিং অডিটরিয়ামে “হৃদয়ের যত্ন হোক সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এফ.এম নূরউল্লাহ।

জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. আরোজ উল্লাহ। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায় প্রমুখ।
