বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন,আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়ামঞ্চ দিনাজপুর জেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি বিশ্বরোড মির্জা মার্কেট চত্বরে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়ামঞ্চ দিনাজপুর জেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া মাহফিলে জিয়ামঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটির আহবায়ক মো. নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ।
এ সময় অন্যানদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, কৃষকদল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম পাভেল, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বাদল দেওয়ান, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিবুর রহমান বিপ্লব, জিয়ামঞ্চ জেলা শাখার সদস্য সচিব মো. শাহরিয়ার জামান শাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মো. রাজু আহমেদ, জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মো. এনামুল হক, জিয়া মঞ্চ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন, জিয়া মঞ্চের নেতা রবি চৌধুরী, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা সুইট প্রমুখ।
দোয়া মাহফিলে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কাজীখাজা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ জেলা কমিটির যুগ্ম আহ্ববায়ক মো. ছমিত, মোহাম্মদ মানিক, মো. হেলাল উদ্দিন, মো. মঈন উদ্দিন, আল মামুন, মো. শেখ ফরিদ, মো. আনিছ, মো. বেলাল, মো. মহসিন আলী, মো. সোহেল রানা, মো. কাজল, মো. ফিরোজ হোসেন বাবু , সদস্য মো. রতন, মো. আজাদ রহমান, মো. খুরশিদ আলম, জিয়া মঞ্চ দিনাজপুর পৌর শাখার আহবায়ক কমিটির আহবায়ক মো. মনোয়রুল হক তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. খুরশিদ আলম, যুগ্ম আহবায়ক মো. রহমত উল্লাহ, মো. ফার আন, মো. সিরাজুল, মো. রিপন, মো. মোখলেসুর রহমান, মো. মোফাজ্জল হোসেন মামুন, মো. হারেস রেজা, মো. শাকিল, মো. ইমরান, মো. রাজু, মো. ফরিদুল ইসলাম বাপ্পি, সদস্য সচিব মো. আসাদুজ্জামান হীরা, সদস্য যথাক্রমে বোরকা, মানিক, মিনার ইসলাম, ইব্রাহিম, এনদাদুল, রেজাউল ওয়ার্ড বিএনপি বিএনপি, জিয়া মঞ্চ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে বিএনপির চেয়ারপারসন , দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This